ঝরা নক্ষত্র
- জিহাদ আমিন
ঝরা নক্ষত্র
-জিহাদ আমিন
যাহার ঘ্রাণ খুঁজিতে ফুলে ফুলে
হৃদয়ে আশান্বিত প্রেম জেগেছিল ঢেউয়ের তালে তালে
খুঁজতে তাহারে ফিরে নব উদ্দামে সৈনিকদের দলে,
সব সুখ আজ ধুলোয় ধুলোয় পড়েছে মাটি ছাপা
ভয়ে কণ্ঠস্বর কিছু বলিতে কাঁপা কাঁপা
এমন হইলেই ভালো হতো-না হলে কোনদিনও দেখা।
ভেবে নিও তুমি সুখের একটি নক্ষত্র ঝরে গেছে
হৃদয়ের সকল প্রেম আজ মরে গেছে,
অঝোর ক্রন্দনেও আসে না দু'চোখের কোনে জল
চারিদিকে নিস্তব্ধ জীবনের সকল কোলাহল।
এক নতুন গ্রহে শুরু হয়েছে বসবাস
যাকে দেখি সকলই যেন দেখতে অপরিচিত
দেহগুলো করে প্রাণহীন চলাচল সকল আত্মারা মৃত
মাথার উপর আসমান-পাতালে বন্দি জীবনের কারাবাস।
জীবনের এক প্রান্তে এসে ভাবি
কোথায় লুকাইয়া রহিয়াছে সকল সুখের চাবিকাঠি
শুনতো কি সে আমার একটি দাবি?
সব মায়া ভুলে হাত বাড়াতাম জলন্ত অগ্নিশিখায়
মনে হয় তাহা আর কোনদিনও হবে না পূর্ণ
তুমি ছিলে আশা তুমিই ভরসা-তবুও কেন হলে এতটা জঘন্য?
ভেবেছিলে এক মুঠো সুখ আর কিছু আশা নিয়ে ফিরবে
হবে ফিরে সব কিছুরই পরিবর্তন
দোষ গুন সকল ভুলেরই উর্ধ্বে
ফিরবে সাহসী বীরের বেশে নতুন কোন এক যুদ্ধে,
সুখগুলো হারিয়ে গেছে আশা-রা ও বে়ঁচে নেই
তাই আর ফেরা হলো না।
হৃদয়ের দুয়ার খোলো আঁখি মেলে দেখো
নতুন একটি পৃথিবী কল্পনার জগতে আঁকো,
এই জগৎ দুনিয়া তোমারি জন্য যদি তুমিও চাও
হাত বাড়াও কেন এত ভয় পাও?
দাও সব সুখ বিলিয়ে দাও মানুষও মানবতার তরে
দেখো চাঁদের আলো সূর্যের কিরণ উঁকি দিচ্ছে আজি তোমার ঘরে।
মানুষ কি কখনো মরে-শুধু ক্ষণিকের জায়গার পরিবর্তন
চাই এক মুসাফিরের বেশে সহজ সরল জীবনযাপন,
পাপিষ্ঠ আমি অনুতপ্ত হৃদয়
দুনিয়ার কোন মোহ অথবা আকাঙ্ক্ষায় নয়,
একমাত্র পরকাল ও আল্লাহর ভয়
ইচ্ছা থাকলেও তাই মন দূরে রয়।।
কত ফুল ফোটে কত পাখি গায় গান
জপে একাগ্রচিত্ত মনে তারা স্রষ্টার নাম,
সব কিছুই সাজানো গোছানো এই ধরণীর তরে ক্ষণিকের
সবাই করে দাসত্ব-সাক্ষাতের ভয়ে এক মনিবের।।
১০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।